Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ছবি তোলার বিষয়ে সতর্কতার পরামর্শ কর্তৃপক্ষের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২২:৫৭

ওমানে ছবি তোলার বিষয়ে সতর্কতার পরামর্শ কর্তৃপক্ষের

ওমানে পাবলিক প্লেসে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছাড়া নিয়ে আবারো নির্দেশনা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরিষ্কার করা হয়েছে নানা বিষয়াদি। ডিজিটাল যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় অন্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই তার অনুমতি নেওয়ার আহ্বান জানিয়েছে ওমানের টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি।

ব্যাখ্যায় বলা হয়েছে, এক নারী জনসমাগমস্থলে একটি ছবি তোলার পর লক্ষ্য করেন, ছবির পেছনে আরেকজন ব্যক্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করার আগে তিনি ওই ব্যক্তির অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এর মাধ্যমে টিআরএ জানিয়েছে, অন্য কাউকে শনাক্ত করা যায়- এমন কোনো ছবি প্রকাশের আগে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি নেওয়া উচিত।

আরেকটি সচেতনতামূলক বার্তায় দুই বন্ধুর কথোপকথনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, কোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আগে ছবিতে থাকা ব্যক্তি এতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন কিনা, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ব্যক্তিগত বা সংবেদনশীল পরিস্থিতির ছবি তোলা এবং অনুমতি ছাড়া অন্যের ছবি প্রকাশ না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। যাতে এনিয়ে পরে বিবাদ বা বিশৃঙ্খলা এড়ানো যায়। 

Logo