Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ওজন কমানো ওষুধের বিরুদ্ধে পুলিশের অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২২:৫৬

আমিরাতে ওজন কমানো ওষুধের বিরুদ্ধে পুলিশের অভিযান

আমিরাতে অনুমোদন নেই এমন ওজন কমানো ওষুধের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবৈধভাবে পেপটাইডভিত্তিক ওজন কমানোর পণ্য বাজারজাত, প্রচার ও বিক্রির সঙ্গে জড়িত ৭১টি সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে অনলাইনে ওষুধের প্রচারসংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় ১৪ জন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ন্যাশনাল মিডিয়া অফিসে আইনি পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে স্থানীয়ভাবে নিবন্ধিত ১৪টি প্রতিষ্ঠানেও বিভিন্ন ধরনের নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিলেছে। কর্তৃপক্ষ বিশেষভাবে রেটাট্রুটাইড নামে একটি পরীক্ষামূলক ইনজেকশনের কথা উল্লেখ করে জানিয়েছে, এটি এখনো গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসার জন্য অনুমোদিত নয়। তাই এ ধরনের পণ্য ব্যবহার স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

এছাড়া দেশজুড়ে কম্পাউন্ডিং ফার্মেসিগুলোতে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে, যাতে অনুমোদনহীন কোনো ওষুধ সরবরাহ বা বিক্রি না হয় এবং ওষুধ বিতরণে সর্বোচ্চ মান ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইডিই জনগণকে শুধু লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসি ও অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ওষুধ কেনার আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতেও এ রকম অভিযান চলমান থাকবে বলে সাবধান করা হয়েছে।

Logo