Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে সিসি ক্যামেরায় দুই এশিয়ানের কাণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ২২:৫৩

বাহরাইনে সিসি ক্যামেরায় দুই এশিয়ানের কাণ্ড

বাহরাইনে সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুই এশিয়ান কর্মীর পণ্যের গায়ের এক্সপায়ারি ডেট ঘষামাজার দৃশ্য। তাতেই পুলিশের জালে আটকে গেছেন তারা। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, ঘটনাটি প্রথম সামনে আসে রাজধানীর একটি বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানের এক কর্মী এবং একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের আরেক কর্মী মিলে ক্লিনিং পণ্যের বোতলে থাকা আসল মেয়াদোত্তীর্ণের তারিখ মুছে ফেলে নতুন তারিখ লাগিয়ে সেগুলো আবার বাজারে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তদন্তের সময় নিরাপত্তা ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে।

পরে সংশ্লিষ্ট স্থানে অভিযান চালিয়ে এমন বেশ কিছু পণ্য জব্দ করা হয়, যেগুলোর আসল মেয়াদোত্তীর্ণের তারিখ সরিয়ে ফেলা হয়েছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ আরো কিছু পণ্য এবং অপরাধে ব্যবহৃত সরঞ্জামও জব্দ করা হয়। তদন্ত শেষে প্রসিকিউশন দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতারণা ও ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আদালতে বিচার শুরুর নির্দেশ দেয়। বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের প্রতারণা বরদাশত করা হবে না।

Logo