লোহিত সাগরে সৌদি আরবের দুটি জাহাজে হুথিদের হামলার জবাবে ইয়েমেনের হোদেইদা গভর্নরেটের সামরিক লক্ষ্যবস্তুতে "সমানুপাতিক" সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব সমর্থিত কোয়ালিশন টু রিস্টোর লেজিটিমেসি ইন ইয়েমেন জোট।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বাণিজ্যিক জাহাজে হুথিদের হামলা ছিল দায়িত্বজ্ঞানহীন অ্যাকশন।তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল মান্দেবকে বারবার হুমকির মুখে ফেলছে হুথি গোষ্ঠী। তিনি জানান, অভিযানে শুধু হুথিদের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সৌদি আরব পুনর্ব্যক্ত করেছে, তারা ইয়েমেনের জনগণ ও দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত বৈধ সরকারের পাশে রয়েছে।
জোটের মুখপাত্র আরো জানিয়েছেন, সৌদি আরবের জাতীয় স্বার্থ, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হুথিদের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তারও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ।
logo-1-1740906910.png)