বাহরাইনে গত দুই সপ্তাহে একের পর এক ইরানের আক্রমণে আকাশ পথে ফ্লাইট চলাচলে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিদিনই বাজছে সাইরেন। বাহরাইনের আকাশ নিরাপত্তা বাহিনী সেসব আক্রমণ আকাশে সফলভাবে প্রতিরোধের পরও ভীতি থামছে না।
এসব কারণে বাহরাইন হয়ে লন্ডনে ফ্লাইট চালুর পরিকল্পনা আপাতত স্থগিত করেছে মালয়েশিয়ার বিমান সংস্থা এয়ার এশিয়া এক্স। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই অঞ্চলের কিছু বিমান সংস্থা পূর্বনির্ধারিত ফ্লাইট সময়সূচি পুনরায় চালু করা স্থগিত করেছে, অন্যগুলো কয়েকটি রুট বাতিল করেছে। ফ্লাইট বাতিল করেছে ব্রিটেনও। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বাহরাইনের জন্য তাদের ভ্রমণ সতর্কতা সংশোধন করে জরুরি প্রয়োজন ছাড়া দেশটিতে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
তবে ২৫ জুলাই বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট তালিকা অনুযায়ী, বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে গালফ এয়ারের বেশ কয়েকটি ফ্লাইট যথাসময়ে অবতরণ ও উড্ডয়ন করেছে। একই সাথে শারজাহ, আবুধাবি, দুবাই, কুয়েত সিটি এবং রিয়াদগামী ফ্লাইদুবাই, এয়ার অ্যারাবিয়া, ফ্লাইনাস এবং কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটগুলো বাহরাইনে অবতরণ বা উড্ডয়ন করেছে। বিমানবন্দরটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
logo-1-1740906910.png)