বাহরাইনে চালু হচ্ছে বড় মার্কেট, বহু কর্মসংস্থানের আশা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২২:২৯
বাহরাইনের ইসা টাউনে দীর্ঘ প্রতীক্ষিত আল মাকাসিস স্থানীয় মার্কেট প্রকল্পটি এখন নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাজারটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই মার্কেটে বহু নাগরিক ও প্রবাসী কর্মীদের কর্মসংস্থান হবে।
উত্তরাঞ্চলীয় মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য ড. সালমান মোহসেন আবদুল্লাহ জানিয়েছেন, প্রকল্পটি বহু বছরের অপেক্ষার পর এখন বাস্তব রূপ নিচ্ছে।
স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাজারটি চালুর অপেক্ষায় রয়েছেন। নতুন এই বাজারে মোট ৯০টি দোকান বা স্টল থাকবে, যেখানে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
নির্মাণকাজের বেশির ভাগ অংশ সম্পন্ন হয়েছে এবং অল্প কিছু স্টলের কাজ বাকি রয়েছে বলে জানানো হয়েছে।
প্রকল্পটির কাজ তদারকি করছে উত্তরাঞ্চলীয় মিউনিসিপ্যালিটি।কর্মকর্তারা জানিয়েছেন, বাজারটি নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
logo-1-1740906910.png)