Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে অনৈতিক কর্মকাণ্ড, বহু আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২২:২২

ওমানে অনৈতিক কর্মকাণ্ড, বহু আটক

ওমানে আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের অভিযান চালিয়েছে রয়্যাল ওমান পুলিশ (ROP)। পৃথক অভিযানে একটি আন্তর্জাতিক প্রতারণা চক্র ভেঙে দেওয়া, বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথসহ মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার এবং জনশৃঙ্খলা ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নর্থ আল বাতিনাহ গভর্নরেটে দীর্ঘ তদন্তের পর একটি আন্তর্জাতিক প্রতারণা নেটওয়ার্ক শনাক্ত করে অভিযান চালানো হয়।

অভিযানে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এই অভিযান সমাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের অংশ। 

এদিকে, ওমানে মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তারা এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছেন। 

Logo