Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসীদের আগমনে বেড়ে গেছে জনসংখ্যা

জানা গেলো কুয়েতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ২২:২০

জানা গেলো কুয়েতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা

কুয়েতে প্রবাসী শ্রমিক ও বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধির কারণে দেশটির জনসংখ্যা ৫৩ লাখ ছাড়িয়েছে। দেশটিতে সবচেয়ে প্রবাসীদের বেশির ভাগই ভারতীয়, মিসরীয়, বাংলাদেশি, ফিলিপিনো, সিরিয়ান ও শ্রীলঙ্কান নাগরিক।

২০২৬ সালের জুন শেষে কুয়েতের মোট জনসংখ্যা ৫৩.১ লাখে পৌঁছেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটির জনসংখ্যা বেড়েছে প্রায় ১.৪ শতাংশ, অর্থাৎ নতুন করে যোগ হয়েছে প্রায় ৭৩ হাজার ৫৭০ জন মানুষ।

সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে কুয়েতের জনসংখ্যা ছিল প্রায় ৫২.৩ লাখ, যা ছয় মাসের ব্যবধানে বেড়ে ৫৩.১ লাখ হয়েছে।

এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে প্রবাসী জনসংখ্যা বৃদ্ধিকে উল্লেখ করা হয়েছে। বর্তমানে কুয়েতে মোট প্রবাসীর সংখ্যা প্রায় ৩৭.৪৩ লাখ, যা দেশের মোট জনসংখ্যার বড় অংশ। অন্যদিকে কুয়েতি নাগরিকের সংখ্যা প্রায় ১৫.৬৭ লাখ। 

তথ্য অনুযায়ী, কুয়েতে প্রবাসী বাংলাদেশির সংখ্যা প্রায় ৩ লাখ ৩৩ হাজার ১০০ জন। এছাড়া ফিলিপিনো প্রায় ২ লাখ ২৬ হাজার ৫০০ এবং পাকিস্তানি প্রায় ১ লাখ ৫ হাজার ৭০০ জন রয়েছেন।জনশক্তির ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কুয়েতের মোট কর্মশক্তির বড় অংশই বিদেশি শ্রমিক, যেখানে প্রবাসী কর্মীর সংখ্যা প্রায় ২৮ লাখ।

Logo