Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ডেলিভারি অ্যাপের ফি নিয়ে সংসদে নতুন প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০০:৫৩

বাহরাইনে ডেলিভারি অ্যাপের ফি নিয়ে সংসদে নতুন প্রস্তাব

বাহরাইনে খাবার ডেলিভারি অ্যাপগুলোর উচ্চ কমিশন নিয়ে এবার কঠোর অবস্থানে যাচ্ছে দেশটি।

ছোট ও মাঝারি ব্যবসাকে সুরক্ষা দিতে ডেলিভারি প্ল্যাটফর্মগুলো কত কমিশন নিতে পারবে, তার একটি সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্য জালিলা আলাউই।

প্রস্তাবে বলা হয়েছে, বর্তমানে অনেক ডেলিভারি অ্যাপ রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোর কাছ থেকে প্রতি অর্ডারে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমিশন নিচ্ছে।

এতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো মারাত্মক আর্থিক চাপে পড়ছে। খাবারের দাম বেড়ে যাচ্ছে, ক্ষতির মুখে পড়ছেন কাস্টমাররা।

এ পরিস্থিতিতে ডেলিভারি অ্যাপ পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ আইনি কাঠামো তৈরির প্রস্তাব দিয়েছেন জালিলা আলাউই।

সেই কাঠামোতে কমিশনের সর্বোচ্চ হার নির্ধারণের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে চুক্তির নিয়ম, অতিরিক্ত ফি আদায়ের সীমা এবং কমিশন হিসাবের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ করার কথা বলা হয়েছে।

Logo