Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে তিন এশিয়ান ট্যাক্সি ড্রাইভার আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০০:৩০

কুয়েতে তিন এশিয়ান ট্যাক্সি ড্রাইভার আটক

কুয়েতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগে তিন এশীয়কে গ্রেপ্তার করেছে দেশটির জেনারেল ট্রাফিক বিভাগ। অভিযানের সময় তাদের যাত্রী পরিবহনের বিনিময়ে টাকা নিতে দেখা যায়।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনকে একটি পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে। একই সঙ্গে অবৈধ যাত্রী পরিবহনে ব্যবহৃত তাদের ব্যক্তিগত গাড়িগুলো জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দেশটির জেনারেল ট্রাফিক বিভাগ জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে প্রায় ৩ হাজার ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা করা হয়েছে এবং ৩১টি গাড়ি জব্দ করা হয়েছে।

অভিযানে মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালানো, সিটবেল্ট না পরা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাক ও টোয়িং-সংক্রান্ত নিয়ম ভঙ্গ, উচ্চ শব্দ সৃষ্টি এবং অতিরিক্ত কালো কাচ ব্যবহারের মতো বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গত ১৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত পরিচালিত আরেকটি সড়ক নিরাপত্তা অভিযানে ৩৫ জন প্রবাসীকে আটক করা হয়েছে।

Logo