Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে অন্যের ছবি ছাড়লে বড় শাস্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০০:২৯

ওমানে অন্যের ছবি ছাড়লে বড় শাস্তি

ওমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি, ভিডিও, কথোপকথন বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার ওমানি রিয়াল পর্যন্ত জরিমানার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অন্যের অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ, কপি, স্থানান্তর, প্রকাশ বা শেয়ার করা ওমানের সাইবার অপরাধ দমন আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এমনকি কোনো তথ্য, ছবি বা ভিডিও সত্য হলেও যদি তা অন্যের ক্ষতি করার উদ্দেশ্যে প্রকাশ বা প্রচার করা হয়, তাহলেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, আইনি দায় শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগেই। তাই অনলাইনে অন্যের ব্যক্তিগত তথ্য বা ছবি-ভিডিও প্রকাশের আগে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ফলে প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে থাকা সতর্ক উচিত।

Logo