Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের কোর্টের আদেশে এক এশিয়ান বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

আমিরাতের কোর্টের আদেশে এক এশিয়ান বহিষ্কার

আরব আমিরাতের শারজাহ আদালত অবৈধভাবে অর্থ লেনদেনের দায়ে দোষী সাব্যস্ত করে এক এশীয় নাগরিককে দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

আদালত আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ডের পরিবর্তে তাকে বহিষ্কারের আদেশ দেন। মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় সরকারি লাইসেন্স ছাড়াই প্রবাসীদের কাছ থেকে বিদেশে টাকা পাঠানোর জন্য অর্থ সংগ্রহ করতেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারি ও তদন্তের মাধ্যমে তার এই অপকর্ম শনাক্ত করে। পরে গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের সময় তাকে আটক করা হয়। তদন্তে আরো প্রমাণ মিলেছে, তিনি বিদেশে থাকা সহযোগীদের সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ অর্থ স্থানান্তরের সমন্বয় করতেন।

আদালতে শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ স্বীকার করেন। এরপর আদালত তাকে এক বছরের কারাদণ্ডের পরিবর্তে আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ দেন।

Logo