সৌদির জেদ্দায় নকল জার্সি বিক্রির বিরুদ্ধে অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০০:২৬
সৌদি আরবের জেদ্দার বিভিন্ন দোকানে অভিযানে ৩ হাজার ৬৯৯টি নকল ব্র্যান্ডের পণ্য জব্দ করেছে। জেদ্দা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানে বিভিন্ন দোকান ও গুদামে বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ডের নামে বিক্রির উদ্দেশ্যে রাখা নকল পণ্য উদ্ধার করা হয়েছে।
এসব পণ্যের মধ্যে পোশাক, আনুষঙ্গিক সামগ্রী এবং বিভিন্ন পণ্য ছিল, যেগুলো অনুমোদন ছাড়াই পরিচিত ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে বাজারে বিক্রি করা হচ্ছিল। জব্দ করা মালামালের মধ্যে বিভিন্ন দেশের জার্সিও ছিল।
কর্তৃপক্ষ জব্দ করা সব নকল পণ্য বাজেয়াপ্ত করেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। জেদ্দা পৌরসভা ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেছে, মেধাস্বত্ব লঙ্ঘন এবং নকল পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)