Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

হুথির দাবি সৌদির প্রত্যাখ্যান, বাব আল মান্দেব ঘিরে উত্তেজনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ২৩:১৭

হুথির দাবি সৌদির প্রত্যাখ্যান, বাব আল মান্দেব ঘিরে উত্তেজনা

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিরুদ্ধে আনা সমুদ্র অবরোধ এবং ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরোপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী নিজেদের জাহাজ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াদ।

গত সোমবার হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। তারা দাবি করে, ইয়েমেনের জনগণের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত অবরোধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পরপরই সৌদি আরব আনুষ্ঠানিক বিবৃতিতে হুথিদের অভিযোগ নাকচ করে দেয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহযোগিতা করে দেশটি ইয়েমেনের মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে।

সৌদি আরব আরো বলেছে, বাব আল-মান্দেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো ধরনের হামলা বা বাধা আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

Logo