Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ জুলাই ২০২৬

বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যজুড়ে নিন্দার ঝড়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৫:৫৪

বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যজুড়ে নিন্দার ঝড়

বাহরাইন

বাহরাইনের নানা স্থাপনায় ইরানের হামলা

বাহরাইনের নানা স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম। সরকার জানিয়েছে, এসব হামলায় বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক  আইনের লঙ্ঘন দাবি করে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় দেশটির বেসরকারি বিমান চলাচলের নির্দেশনা যন্ত্রপাতি এবং আকাশ পথের চলাচলের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে। তবে এর ফলে বিমান চলাচল বা আকাশপথে উড়োজাহাজের স্বাভাবিক কার্যক্রমে এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি। এদিকে, ইরানের বিপ্লবী বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা করেছে। তার মধ্যে আছে, আল সাখির বিমানঘাঁটি এবং সালমান বন্দরে থাকা মার্কিন সামরিক স্থাপনাও। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাগুলো প্রতিহত করেছে।একই সাথে ইরানি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে ইরানকে আইনগত আর্থিকভাবে জবাবদিহির আওতায় আনারও দাবি জানানো হয়েছে।

কুয়েত

কুয়েত প্রতিহত করছে ইরানের আক্রমণ

কুয়েত সরকার জানিয়েছে, দেশটির আকাশ নিরাপত্তা ব্যবস্থা ২১ জুলাইয়ে ইরানের একের পর এক হামলা প্রতিহত করেছে। যদিও ইরানের বাহিনী দাবি করেছে, তারা কুয়েতে অবস্থি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সমন্বিত তিন ধাপের একটি অভিযান চালিয়েছে। তাদের দাবি, এই অভিযানে কুয়েতের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন সামরিক সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার প্রভাব পড়েছে কুয়েতের আন্তর্জাতিক বিমান চলাচলে। যদিও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে এবং অধিকাংশ ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবুও কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে এখনো ফ্লাইট বাতিল, বিলম্ব এবং সময়সূচিতে পরিবর্তন দেখা যাচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি বিঘ্ন দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কুয়েতের মধ্যে বিমান চলাচলে। এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া এবং ফ্লাইদুবাই নিরাপত্তাজনিত কারণে কুয়েতগামী কুয়েত থেকে ছেড়ে যাওয়া বেশ কয়েকটি ফ্লাইট বাতিল বা সাময়িকভাবে স্থগিত করেছে। যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইটের তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরব

হুথির দাবি সৌদির প্রত্যাখ্যানবাব আল মান্দেব ঘিরে উত্তেজনা

ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিরুদ্ধে আনা সমুদ্র অবরোধ এবং ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরোপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন সনদ অনুযায়ী নিজেদের জাহাজ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াদ। গত সোমবার হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে। তারা দাবি করে, ইয়েমেনের জনগণের ওপর দীর্ঘদিন ধরে আরোপিত অবরোধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পরপরই সৌদি আরব আনুষ্ঠানিক বিবৃতিতে হুথিদের অভিযোগ নাকচ করে দেয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহযোগিতা করে দেশটি ইয়েমেনের মানুষের দুর্ভোগ কমাতে কাজ করছে। সৌদি আরব আরো বলেছে, বাব আল-মান্দেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো ধরনের হামলা বা বাধা আন্তর্জাতিক বাণিজ্য জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী সৌদি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

কাতার

কাতারের নিন্দাযুদ্ধ বন্ধের দাবি

কুয়েত বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুয়েত বাহরাইনের ভূখণ্ডে চালানো এসব হামলা দুই দেশের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতিরও পরিপন্থি। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ধরনের হামলা অব্যাহত থাকলে তা আঞ্চলিক উত্তেজনা আরো বাড়াবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে জটিল করে তুলবে। পাশাপাশি অঞ্চলজুড়ে নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান রাজনৈতিক কূটনৈতিক উদ্যোগও বাধাগ্রস্ত হবে। বিবৃতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে এমন সব ধরনের সামরিক অভিযান হামলা অবিলম্বে এবং সম্পূর্ণভাবে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত

দুবাই থেকে বাতিল হচ্ছে ফ্লাইট, নিরাপত্তা শঙ্কা বাড়ছে

যুক্তরাষ্ট্র ইরানের চলমান উত্তেজনার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচলে। যদিও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে, তবুও নিরাপত্তাজনিত কারণে কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল, স্থগিত এবং সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত কুয়েতের মধ্যকার বিমান চলাচলে। এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া এবং ফ্লাইদুবাই কুয়েতগামী কুয়েত থেকে ছেড়ে আসা একাধিক ফ্লাইট বাতিল করেছে। ইতিহাদ জানিয়েছে, তাদের আবুধাবি-কুয়েত রুটের কিছু ফ্লাইট ২৪ জুলাই পর্যন্ত বাতিল থাকবে। এছাড়া ফ্লাইদুবাই দুবাই-বাহরাইন রুটের কিছু ফ্লাইটও বাতিল করেছে। ফ্রান্সের জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্সও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে দুবাই সৌদি আরবের রাজধানী রিয়াদে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। অনেক বিমান সংস্থা ইরান সংঘাতপূর্ণ আকাশসীমা এড়িয়ে সৌদি আরব দক্ষিণাঞ্চলের বিকল্প রুট ব্যবহার করছে। ফলে কিছু ফ্লাইটের যাত্রাসময় এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত বেড়ে যাচ্ছে।

ওমান

ওমানের উপকূলে ট্যাঙ্কারে হামলাদায় নিচ্ছে না কেউ

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। সংস্থাটি জানিয়েছে, একটি ট্যাঙ্কার অজ্ঞাত ক্ষেপণাস্ত্র বা অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালীর কাছে, যখন জাহাজটি সমুদ্রপথে চলাচল করছিল। যদিও কোনে দেশ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিমাহ এলাকার প্রায় ১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটনাটি ঘটে। ট্যাঙ্কারটি দক্ষিণ দিকের নৌপথ দিয়ে যাওয়ার সময় আঘাতের শিকার হয়। এই ঘটনার পর ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Logo