Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২৩:০৫

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ওমানের দূতাবাসের কাজ থেকে বিদায় নিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের সময় নৌবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। দেড় বছর ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। ওমানের মাসকাটে বিদায় অনুষ্ঠানে তিনি আবেগাপ্লত হয়ে পড়েন। জানিয়েছেন রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব পালন অত্যন্ত গৌরবের। এ সময় ওমানে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং একই দিন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Logo