Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২৩:০৩

কুয়েতে মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কুয়েত সরকার মসজিদে নামাজ ছাড়া নাগরিক ও বাসিন্দাদের কর্মকাণ্ড নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, কোনো মসজিদ রাজনৈতিক, অরাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।

একই সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইনে আরো বলা হয়েছে, উপাসনালয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা, দলীয় কর্মকাণ্ড, নির্বাচনী কার্যক্রম, ধর্মীয় উদ্দেশ্যের বাইরে অন্য কোনো সভা-সমাবেশ বা এমন কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, যা উপাসনালয়ের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এছাড়া উপাসনালয়ের অর্থ ও সম্পদ শুধু ধর্মীয় ও অনুমোদিত কার্যক্রমে ব্যবহার করতে হবে। এছাড়া মসজিদ পরিচালনার জন্য প্লেসেস অব ওরশিপ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত শাস্তির বিধানও রয়েছে নতুন নির্দেশনায়।

Logo