Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ‘ইভেন্টস ভিজিট ভিসা’ নিয়ে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২৩:০১

আমিরাতে ‘ইভেন্টস ভিজিট ভিসা’ নিয়ে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

আরব আমিরাতে বিদেশি নাগরিকদের জন্য চালু থাকা ‘ইভেন্টস ভিজিট ভিসা’ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স। কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ ভিসা নির্দিষ্ট অনুমোদিত ইভেন্টে অংশগ্রহণ বা উপস্থিত থাকার উদ্দেশ্যে বিদেশি দর্শনার্থীদের জন্য চালু রয়েছে।

জিডিআরএফের তথ্য অনুযায়ী, ইভেন্টস ভিজিট ভিসার মাধ্যমে আন্তর্জাতিক দর্শনার্থীরা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক, ক্রীড়া, ধর্মীয় এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এই ভিসা মূলত সম্মেলন, সামিট, আন্তর্জাতিক প্রদর্শনী, কনভেনশন, সাংস্কৃতিক উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারী, প্রদর্শক এবং দর্শনার্থীদের জন্য প্রযোজ্য। কর্তৃপক্ষ জানিয়েছে, ইভেন্টস ভিজিট ভিসার জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট অনুষ্ঠানটি অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত হতে হবে।

আবেদনকারীর কাছে অনুষ্ঠানে অংশগ্রহণের প্রমাণ বা আমন্ত্রণপত্র থাকতে হবে এবং নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়ায় বৈধ পাসপোর্ট, ব্যক্তিগত ছবি এবং সংশ্লিষ্ট ইভেন্টের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আরো বলা হয়েছে, এই ভিসা আন্তর্জাতিক ব্যবসা, প্রদর্শনী, সম্মেলন ও বিভিন্ন বৈশ্বিক আয়োজনের কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান আরো শক্তিশালী করবে।

Logo