Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে খাদ্দামা ভিসায় রিনিউয়ে বিশেষ সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২২:৫৬

সৌদিতে খাদ্দামা ভিসায় রিনিউয়ে বিশেষ সুযোগ

সৌদি আরব খাদ্দামা বা গৃহকর্মীদের জন্য ইকামা ইস্যু ও নবায়নের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে নিয়োগকর্তারা চাইলে এক বছরের পরিবর্তে মাত্র তিন মাসের জন্যও গৃহকর্মীদের ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। নতুন এই সুবিধা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাওয়াজাত অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং মুসানেদ প্ল্যাটফর্মের সহযোগিতায় আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গৃহকর্মীদের ইকামা ৩, ৬, ৯ অথবা ১২ মাসের জন্য ইস্যু বা নবায়ন করা যাবে।

আগে সাধারণত এক বছরের জন্য ইকামা নবায়ন করতে হতো। ফলে নিয়োগকর্তারা নিজেদের প্রয়োজন ও আর্থিক সক্ষমতা অনুযায়ী কম সময়ের জন্য ইকামা নবায়নের সুযোগ পাবেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো নিয়োগকর্তাদের ওপর এককালীন আর্থিক চাপ কমানো এবং গৃহকর্মীদের নিয়োগ ও বসবাসসংক্রান্ত প্রক্রিয়াকে আরো সহজ ও নমনীয় করা।

Logo