Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে মেয়াদবিহীন পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২২:৫৫

বাহরাইনে মেয়াদবিহীন পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান

বাহরাইনে চলছে দোকানে দোকানে ভোক্তা অধিকারের তদারকি অভিযান। এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। পরিদর্শনে দেখা যায়, কিছু পণ্যের মূল্য প্রদর্শন করা হয়নি, তাকে উল্লেখ করা দামের সঙ্গে ক্যাশ কাউন্টারে নেওয়া দামের মিল ছিল না এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছিল।

এসব অনিয়মের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে ভুলগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া দক্ষিণ গভর্নরেটের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য কারসাজির ঘটনাও ধরা পড়েছে। আগের পরিদর্শনে চিহ্নিত অনিয়ম সংশোধন না করায় প্রতিষ্ঠানটি প্রশাসনিকভাবে বন্ধ করে দেয় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অতিরিক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তাদের অধিকার রক্ষা, বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং মূল্য স্থিতিশীল রাখতে দেশজুড়ে নিয়মিত বাজার তদারকি অভিযান চালু থাকবে। 

Logo