Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ জুলাই ২০২৬

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৬:০৪

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান

বাহরাইন

বাহরাইনে মেয়াদবিহীন পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান

বাহরাইনে চলছে দোকানে দোকানে ভোক্তা অধিকারের তদারকি অভিযান। এই অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম ধরা পড়েছে। পরিদর্শনে দেখা যায়, কিছু পণ্যের মূল্য প্রদর্শন করা হয়নি, তাকে উল্লেখ করা দামের সঙ্গে ক্যাশ কাউন্টারে নেওয়া দামের মিল ছিল না এবং কিছু মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে ভুলগুলো সংশোধনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া দক্ষিণ গভর্নরেটের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূল্য কারসাজির ঘটনাও ধরা পড়েছে। আগের পরিদর্শনে চিহ্নিত অনিয়ম সংশোধন না করায় প্রতিষ্ঠানটি প্রশাসনিকভাবে বন্ধ করে দেয় শিল্প বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে অতিরিক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। শিল্প বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভোক্তাদের অধিকার রক্ষা, বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা এবং মূল্য স্থিতিশীল রাখতে দেশজুড়ে নিয়মিত বাজার তদারকি অভিযান চালু থাকবে।

 

সৌদি আরব

সৌদিতে খাদ্দামা ভিসায় রিনিউয়ে বিশেষ সুযোগ

সৌদি আরব খাদ্দামা বা গৃহকর্মীদের জন্য ইকামা ইস্যু নবায়নের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে। এখন থেকে নিয়োগকর্তারা চাইলে এক বছরের পরিবর্তে মাত্র তিন মাসের জন্যও গৃহকর্মীদের ইকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন। নতুন এই সুবিধা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাওয়াজাত অধিদপ্তর, মানবসম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং মুসানেদ প্ল্যাটফর্মের সহযোগিতায় আবশের প্ল্যাটফর্মের মাধ্যমে চালু করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গৃহকর্মীদের ইকামা , , অথবা ১২ মাসের জন্য ইস্যু বা নবায়ন করা যাবে। আগে সাধারণত এক বছরের জন্য ইকামা নবায়ন করতে হতো। ফলে নিয়োগকর্তারা নিজেদের প্রয়োজন আর্থিক সক্ষমতা অনুযায়ী কম সময়ের জন্য ইকামা নবায়নের সুযোগ পাবেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো নিয়োগকর্তাদের ওপর এককালীন আর্থিক চাপ কমানো এবং গৃহকর্মীদের নিয়োগ বসবাসসংক্রান্ত প্রক্রিয়াকে আরো সহজ নমনীয় করা।

সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে নতুন আরেক ভিসা নিয়ে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ, কারা পাবেন সুযোগ

আরব আমিরাতে বিদেশি নাগরিকদের জন্য চালু থাকাইভেন্টস ভিজিট ভিসাসম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স। কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ ভিসা নির্দিষ্ট অনুমোদিত ইভেন্টে অংশগ্রহণ বা উপস্থিত থাকার উদ্দেশ্যে বিদেশি দর্শনার্থীদের জন্য চালু রয়েছে। জিডিআরএফের তথ্য অনুযায়ী, ইভেন্টস ভিজিট ভিসার মাধ্যমে আন্তর্জাতিক দর্শনার্থীরা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক, ক্রীড়া, ধর্মীয় এবং সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এই ভিসা মূলত সম্মেলন, সামিট, আন্তর্জাতিক প্রদর্শনী, কনভেনশন, সাংস্কৃতিক উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণকারী, প্রদর্শক এবং দর্শনার্থীদের জন্য প্রযোজ্য। কর্তৃপক্ষ জানিয়েছে, ইভেন্টস ভিজিট ভিসার জন্য আবেদন করতে হলে সংশ্লিষ্ট অনুষ্ঠানটি অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত হতে হবে। আবেদনকারীর কাছে অনুষ্ঠানে অংশগ্রহণের প্রমাণ বা আমন্ত্রণপত্র থাকতে হবে এবং নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়ায় বৈধ পাসপোর্ট, ব্যক্তিগত ছবি এবং সংশ্লিষ্ট ইভেন্টের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আরো বলা হয়েছে, এই ভিসা আন্তর্জাতিক ব্যবসা, প্রদর্শনী, সম্মেলন বিভিন্ন বৈশ্বিক আয়োজনের কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান আরো শক্তিশালী করবে।

 

কুয়েত

কুয়েতে মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কুয়েত সরকার মসজিদে নামাজ ছাড়া নাগরিক বাসিন্দাদের কর্মকাণ্ড নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। তাতে বলা হয়েছে, কোনো মসজিদ রাজনৈতিক, অরাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের বাইরে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করাও নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইনে আরো বলা হয়েছে, উপাসনালয়ে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা, দলীয় কর্মকাণ্ড, নির্বাচনী কার্যক্রম, ধর্মীয় উদ্দেশ্যের বাইরে অন্য কোনো সভা-সমাবেশ বা এমন কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, যা উপাসনালয়ের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া উপাসনালয়ের অর্থ সম্পদ শুধু ধর্মীয় অনুমোদিত কার্যক্রমে ব্যবহার করতে হবে। এছাড়া মসজিদ পরিচালনার জন্য প্লেসেস অব ওরশিপ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে নির্ধারিত শাস্তির বিধানও রয়েছে নতুন নির্দেশনায়।

ওমান

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান

ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। এরই মধ্যে তিনি ওমানের দূতাবাসের কাজ থেকে বিদায় নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় নৌবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। দেড় বছর ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। ওমানের মাসকাটে বিদায় অনুষ্ঠানে তিনি আবেগাপ্লত হয়ে পড়েন। জানিয়েছেন রাষ্ট্রীয় যে কোনো দায়িত্ব পালন অত্যন্ত গৌরবের। এ সময় ওমানে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাবেন এবং একই দিন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

Logo