Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে খোলা জায়গায় কাজে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২১:৫১

কুয়েতে খোলা জায়গায় কাজে নিষেধাজ্ঞা

কুয়েতে দুপুরের গরমে শ্রমিকদের কাজ করানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। শ্রমিকদের কাজ করাতে দেখলে অভিযোগ জানাতে বলা হয়েছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা স্থানে শ্রমিকদের দিয়ে কাজ করানো নিষিদ্ধ।

এই সময়ে নির্মাণসহ উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজ করানো আইন লঙ্ঘনের শামিল হবে। অভিযোগ পেলে পরিদর্শক দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে খোলা জায়গায় শ্রমিকদের কাজ করানো নিয়ে ২৫টি অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬৭টি নোটিশ দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো শুধরে নিতে পারে।

Logo