ওমানে প্রবাসী শ্রমিকদের অসুস্থতার ছুটি বাধ্যতামূলক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২১:৪৯
ওমানে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য অসুস্থতা ও বিশেষ ছুটি বীমা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। নতুন এই সিদ্ধান্ত ২০ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে এবং এটি সরকারি ও বেসরকারি উভয় খাতের প্রবাসী কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই বীমার আওতায় কর্মীরা অসুস্থতার কারণে বছরে সর্বোচ্চ ১৮২ দিন পর্যন্ত ছুটির সুবিধা পাবেন।
এর মধ্যে অষ্টম থেকে ২১তম দিন পর্যন্ত ১০০ শতাংশ, ২২তম থেকে ৩৫তম দিন পর্যন্ত ৭৫ শতাংশ, ৩৬তম থেকে ৭০তম দিন পর্যন্ত ৫০ শতাংশ এবং ৭১তম থেকে ১৮২তম দিন পর্যন্ত ৩৫ শতাংশ বেতন প্রদান করা হবে। এছাড়া বিয়ে, নিকটাত্মীয়ের মৃত্যু বা চিকিৎসার জন্য আত্মীয়দের সাথে সময় কাটানোর মতো নির্ধারিত বিশেষ ছুটিও এই বীমা ব্যবস্থার আওতায় থাকবে। ওমানের প্রশাসনিক সংস্থা, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান এবং শ্রম আইনের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব বিদেশি কর্মী এই বীমা সুবিধার আওতায় আসবেন।
logo-1-1740906910.png)