Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে বহু বিদেশি আটক, বহিষ্কার ১২ হাজারের বেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২১:৪৬

সৌদিতে বহু বিদেশি আটক, বহিষ্কার ১২ হাজারের বেশি

সৌদি আরবে আবাসন, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৫ হাজার ৮০০-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে সারাদেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ১১ হাজার ৮০০ জনকে সৌদি থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৯ হাজার ২৮৬ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

এর মধ্যে ২৭ হাজার ১২৭ জন পুরুষ এবং ২ হাজার ১৫৯ জন নারী রয়েছেন। যদিও আটক, গ্রেপ্তার ও বহিষ্কৃতদের মধ্যে ৫৩ শতাংশ ইথিওপিয়ার, ৪৬ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। ২৪ মহররম থেকে পহেলা সফর পর্যন্ত এই অভিযান চলে। সৌদি সরকার সতর্ক করে বলেছে, অবৈধদের পরিবহন, আশ্রয় বা অন্য যে কোনো ধরনের সহযোগিতা করা গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানাসহ অন্যান্য শাস্তি হতে পারে। 

Logo