Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে রাস্তায় কাপড় শুকালে ১০০ দিনার জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২১:৪৪

বাহরাইনে রাস্তায় কাপড় শুকালে ১০০ দিনার জরিমানা

বাহরাইনে সড়কের পাশে বা জনসম্মুখে কাপড় ধোয়ার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জনস্বাস্থ্য, পরিবেশ ও শহরের সৌন্দর্য রক্ষায় এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তার পাশে বা উন্মুক্ত স্থানে কাপড় ধোয়ার ফলে নোংরা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করে। সেই সাথে বাসাবাড়ির সামনে দড়ি টাঙিয়ে বা স্ট্যান্ডে কাপড় শুকাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারণ এতে শহরের সৌন্দর্য থাকে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১০০ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি চালানো হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সতর্ক থাকা উচিত।  

Logo