Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ওমরাহতে রেকর্ড সংখ্যক হাজি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৫:২০

সৌদি আরবে ওমরাহতে রেকর্ড সংখ্যক হাজি
সৌদি আরবে ওমরাহতে রেকর্ড সংখ্যক হাজি

নতুন ১৪৪৮ হিজরি ওমরাহ মৌসুমের শুরুতেই সৌদি আরবে ওমরাহ ভিসায় আগত বিদেশি মুসল্লির সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ওমরাহ পালন আরো সহজ ও নিরাপদ করতে মসজিদুল হারামে মাতাফ ও মাসআ এলাকায় রিয়েল-টাইম ভিড় পর্যবেক্ষণ সেবা চালু করেছে কর্তৃপক্ষ।সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মৌসুমের শুরুতেই ওমরাহ ভিসায় আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই কার্যক্রম সৌদির ডিজিটাল সেবা সম্প্রসারণ, দ্রুত ভিসা প্রক্রিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য সহজতর সুবিধা নিশ্চিত করার ফল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, মসজিদুল হারাম ও নববী বিষয়ক জেনারেল অথরিটি মাতাফ (কাবা শরিফ প্রদক্ষিণের স্থান) ও সাফা-মারওয়ার মধ্যবর্তী পথ, এলাকায় রিয়েল-টাইম ক্রাউড মনিটরিং সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে মুসল্লিরা মোবাইল বা ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন এলাকার ভিড়ের অবস্থা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন এবং তুলনামূলক কম ভিড়ের সময় ও স্থান বেছে নিয়ে ইবাদত করতে পারবেন। কর্তৃপক্ষের মতে, এই প্রযুক্তি ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে, মুসল্লিদের চলাচল আরো সুশৃঙ্খল করবে এবং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ওমরাহ পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Logo