Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

শহর পরিচ্ছন্ন রাখতে কাতারে অভিযান, সরানো হলো ৭১৪৪ পরিত্যক্ত গাড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২২:১৩

শহর পরিচ্ছন্ন রাখতে কাতারে অভিযান, সরানো হলো ৭১৪৪ পরিত্যক্ত গাড়ি

কাতারে জনসাধারণের স্থান, সড়ক আবাসিক এলাকায় ফেলে রাখা হাজার ১৪৪টি পরিত্যক্ত যানবাহন সরিয়ে দিয়েছে দেশটির পরিত্যক্ত যানবাহন, যন্ত্রপাতি সরঞ্জাম অপসারণ সংক্রান্ত যৌথ কমিটি। দেশের সৌন্দর্য রক্ষা, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। কমিটির বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, অপসারণ করা যানবাহনের মধ্যে হাজার ৩৪০টি আল মাশাফ ইমপাউন্ড সেন্টারে এবং হাজার ৮০৪টি উম্ম সালাল ইমপাউন্ড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, এসব যানবাহন নিষ্পত্তি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা সম্পদের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ১০.৬২৩ মিলিয়ন কাতারি রিয়াল।

পরিত্যক্ত যানবাহনের বিষয়ে সাধারণ মানুষকে সহজে অভিযোগ জানানোর সুযোগ দিতে বিভিন্ন ডিজিটাল মাধ্যম চালু রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিত্যক্ত যানবাহন শুধু শহরের সৌন্দর্য নষ্ট করে না, এগুলো পরিবেশ জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে। কারণে জনগণকে নিয়ম মেনে চলার পাশাপাশি পরিত্যক্ত যানবাহনের তথ্য দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Logo