Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বাসিন্দাদের ভ্রমণ সতর্কতা দিলো কর্তৃপক্ষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ২০:১৪

বাহরাইনে বাসিন্দাদের ভ্রমণ সতর্কতা দিলো কর্তৃপক্ষ

বিদেশে যাওয়ার আগে নাগরিক বাসিন্দাদের নিজের বাড়ি, পাসপোর্ট ও মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ভ্রমণে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভ্রমণ ও নিরাপত্তা নিয়ম জেনে নিতে হবে। বাহরাইনে ফিরে আসা পর্যন্ত সতর্ক থাকতে হবে।

যাত্রার আগে বাড়ির দরজা-জানালা ভালোভাবে বন্ধ করা, নিয়মিত দেখাশোনার জন্য পরিচিত কাউকে অনুরোধ করা এবং বাড়ি খালি থাকার বিষয়টি বোঝা যায়—এমন কোনো চিহ্ন না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণকারীদের ফ্লাইট, হোটেল, যাতায়াত ব্যবস্থা ও স্বাস্থ্য বীমা আগেই প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাসপোর্টের মেয়াদ এবং প্রয়োজনীয় ভিসা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিমানযাত্রীদের ফ্লাইটের অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে এবং বোর্ডিং পাসের তথ্য, গেট নম্বর ও লাগেজের ওজন সীমা যাচাই করতে বলা হয়েছে।

অন্য কারও দেওয়া কোনো পার্সেল বা ব্যাগের ভেতরের বিষয় না জেনে বহন না করার পাশাপাশি বিমানবন্দরে নিজের লাগেজ একা ফেলে না রাখার সতর্কতাও দেওয়া হয়েছে। বিদেশে অবস্থানের সময় পাসপোর্ট, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান জিনিস হোটেলের সেইফ রাখার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এসব সতর্কতা মূলক নির্দেশনা মেনে চলা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। 

Logo