Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আরব অঞ্চলে নিরাপত্তায় চতুর্থ বাহরাইন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:০৭

আরব অঞ্চলে নিরাপত্তায় চতুর্থ বাহরাইন

নুমবিও প্রকাশিত ২০২৬ সালের মধ্যবর্তী নিরাপত্তা সূচকে বাহরাইন আরব বিশ্বের চতুর্থ এবং বিশ্বের ১১তম নিরাপদ দেশ হিসেবে স্থান পেয়েছে। এ অর্জনের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বাহরাইনের অবস্থান আরো শক্তিশালী হলো। সূচকে বাহরাইন ১০০-এর মধ্যে ৭৭.৭ নিরাপত্তা স্কোর অর্জন করেছে।

অন্যদিকে, দেশটির অপরাধ স্কোর মাত্র ২২.৩। আরব দেশগুলোর মধ্যে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ওমান বাহরাইনের চেয়ে এগিয়ে রয়েছে। গত দুই বছরে বাহরাইনের অবস্থানের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৫ সালের মধ্যবর্তী সূচকে দেশটি ছিল বিশ্বের ১৫তম, যেখানে তাদের নিরাপত্তা স্কোর ছিল ৭৬.২। আর ২০২৪ সালে ছিল ১৬তম, স্কোর ছিল ৭৫.২।

অর্থাৎ দুই বছরে বাহরাইন পাঁচ ধাপ এগিয়েছে এবং নিরাপত্তা স্কোর বেড়েছে ২.৫ পয়েন্ট। এছাড়া কম অপরাধ ও জননিরাপত্তার জন্য পরিচিত জাপান ও সিঙ্গাপুরের নিরাপত্তা স্কোরের কাছাকাছি অবস্থান করেছে বাহরাইন, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের মতামতে দেখা গেছে, বাহরাইনে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা বেশ উচ্চ। দিনে একা হাঁটার ক্ষেত্রে দেশটি প্রায় ৮৭ পয়েন্ট এবং রাতে একা চলাচলের ক্ষেত্রে প্রায় ৭৬ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ছিনতাই, গাড়ি চুরি, হামলা এবং বাসায় চুরির আশঙ্কাকে অংশগ্রহণকারীরা নিম্ন বা খুবই নিম্ন হিসেবে মূল্যায়ন করেছেন।

এ ফলাফল বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধসংক্রান্ত পরিসংখ্যানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে দেশে অপরাধের হার ৩০ শতাংশ কমেছে। পাশাপাশি মাদক-সংক্রান্ত মামলা মোট অপরাধের ৩ শতাংশেরও কম। 

Logo