Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে মাদক কারবারের অভিযোগে কোর্টে এক পাকিস্তানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৬:০১

বাহরাইনে মাদক কারবারের অভিযোগে কোর্টে এক পাকিস্তানি

বাহরাইনের হাই ক্রিমিনাল কোর্টে মাদক কারবারির অভিযোগে ২৩ বছর বয়সী এক পাকিস্তানি ডেলিভারি চালকের বিচার চলছে। তার বিরুদ্ধে সিনথেটিক ক্যানাবিনয়েড অর্থাৎ সিবিডি তেল বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে জানান, সালমানিয়া এলাকার একটি নির্দিষ্ট ব্লকে মাদক কেনাবেচা, প্রচার ও সরবরাহের ব্যাপারে পুলিশ গোপন তথ্য পায়। এরপর ওই এলাকায় নজরদারির জন্য একটি বিশেষ দল মোতায়েন করা হয়। নজরদারির সময় পুলিশ আঁঠালো টেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভেতরে থাকা প্রিন্টার কাগজের টুকরোগুলো সিবিডি তেলে ভেজানো ছিল বলে তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন।

এ সময় পুলিশ এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চারপাশে তাকাতে ও উদ্বিগ্ন আচরণ করতে দেখে। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সঙ্গে সঙ্গে স্বীকার করেন যে, তিনি কাছাকাছি একটি স্থানে ‘ডেড ড্রপ’ পদ্ধতিতে মাদক রেখে এসেছেন। গ্রেপ্তার হওয়া ২৩ বছর বয়সী অভিযুক্ত আদনান একজন পাকিস্তানি নাগরিক।

তার বিরুদ্ধে মাদক পাচার ও বিক্রির অভিযোগ আনা হয় এবং আদনান  স্বীকার করেন যে তিনি সিবিডি তেলে ভেজানো কাগজের টুকরো নির্দিষ্ট স্থানে লুকিয়ে রেখে ‘ডেড মেইল’ পদ্ধতিতে সরবরাহ করতেন। তল্লাশির সময় তার কাছ থেকে আরো সিবিডি তেলে ভেজানো কাগজ উদ্ধার করা হয়। এছাড়া তার বাসা থেকে ওই পদার্থভর্তি চারটি বোতল জব্দ করেছে পুলিশ। ২৮ জুলাই এই মামলার রায় ঘোষণা করা হবে।

Logo