বাহরাইনে ভুয়া ঋণ আবেদন চক্রের ২৪ সদস্য গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:৫৮
বাহরাইনে জাল আর্থিক কাগজ ব্যবহার করে একটি ইলেকট্রনিক অর্থায়ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেওয়ার অভিযোগে ২৪ সদস্যের একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে জানা গেছে, এ চক্রে এশীয় বিভিন্ন দেশের ২৪ জন নাগরিক জড়িত ছিলেন। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চক্রটি দেশটির ভেতর ও বাইরে থেকে পরিচালিত হতো। তারা ভুয়া ব্যাংক স্টেটমেন্ট, জাল বেতন সার্টিফিকেট এবং নকল কোম্পানির সিলমোহর ব্যবহার করে ঋণের আবেদন করত।
এসব নথিতে আবেদনকারীদের আয় প্রকৃত আয়ের চেয়ে বেশি দেখানো হতো, যাতে অর্থায়নের শর্ত পূরণ করে প্রতারণার মাধ্যমে ঋণের অনুমোদন পাওয়া যায়। এ রকম একটি অভিযোগ পাওয়ার পর দুর্নীতি, অর্থনৈতিক ও ইলেকট্রনিক নিরাপত্তা বিষয়ক মহাপরিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তকারীরা প্রমাণ সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত এবং চক্রটির কার্যক্রম অনুসরণ করে বাহরাইনে অবস্থানরত কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেন।
তদন্তে আরো জানা গেছে, চক্রের কিছু সদস্য জাল নথি তৈরি করতেন এবং ভুয়া ঋণের আবেদন জমা দেওয়ার পুরো প্রক্রিয়ায় সহায়তা করতেন। এর বিনিময়ে তারা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ গ্রহণ করতেন।
logo-1-1740906910.png)