Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

৭৫ বছর পর সৌদির আকাশে পূর্ণ সূর্যগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:৫৬

৭৫ বছর পর সৌদির আকাশে পূর্ণ সূর্যগ্রহণ

আসছে ২০২৭ সালে সৌদি আরব এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে। ২০২৭ সালের ২ আগস্ট দেশটিতে শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে, যা প্রায় ৭৫ বছর পর সৌদি আরব আবার প্রত্যক্ষ করবে। এই সূর্যগ্রহণকে অনেক জ্যোতির্বিজ্ঞানী একে শতাব্দীর সূর্যগ্রহণ বলে অভিহিত করছেন। কারণ এটি একুশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। সর্বোচ্চ পর্যায়ে সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড।

সূর্যগ্রহণের পূর্ণ ছায়াপথ আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে স্পেন, জিব্রাল্টার, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া ও মিসর অতিক্রম করে সৌদি আরবের জেদ্দা ও পবিত্র মক্কা অঞ্চলের ওপর দিয়ে যাবে। এরপর এটি ইয়েমেন ও আরো কয়েকটি অঞ্চলের দিকে অগ্রসর হবে।

বিশেষজ্ঞদের মতে, মিসরের লুক্সরের কাছে সবচেয়ে দীর্ঘ সময় সূর্য পুরোপুরি ঢাকা থাকবে। তবে সৌদি আরবেও কয়েক মিনিটের পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে, যা দেশটির জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও সাধারণ মানুষের জন্য একটি বিরল অভিজ্ঞতা হবে। ধারণা করা হচ্ছে, এই বিরল মহাজাগতিক ঘটনা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক সৌদি আরবসহ গ্রহণপথের দেশগুলোতে ভ্রমণ করবেন। এর ফলে পর্যটন খাতে উল্লেখযোগ্য অর্থনৈতিক সুফল আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক আকর্ষণকারী সূর্যগ্রহণগুলোর একটি হতে পারে। 

Logo