Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতের শুয়ুখে বড়োসড়ো অভিযান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:৩৩

কুয়েতের শুয়ুখে বড়োসড়ো অভিযান

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলিব আল-শুয়ুখ এলাকায় বড় ধরনের নিরাপত্তা ও পরিদর্শন অভিযান শুরু করেছে। অভিযানে অবৈধ ভবন, সরকারি জমি দখল, অতিরিক্ত জনসংখ্যার আবাসন, অনিরাপদ বাসস্থান, অনুমোদন ছাড়া পরিচালিত ব্যবসা এবং আবাসিক ভবনে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম শনাক্ত করা হয়।

একই সঙ্গে আবাসন ও রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী কিছু ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, নোটিশ দেওয়া এবং আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযান চলাকালে মানবিক বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে। অনিরাপদ বা নিয়মবহির্ভূত ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জেলিব আল-শুয়ুখের এই অভিযান একবারের জন্য নয়; এটি দেশজুড়ে চলমান আইন প্রয়োগ কার্যক্রমের অংশ।

Logo