আমিরাতে গ্রীষ্মে বেড়েছে জালিয়াতি, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:৩১
আমিরাতে গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে অনলাইন প্রতারণার ঘটনা বাড়ছে। প্রতারকরা ভুয়া ভ্রমণ অফার, নকল হোটেল বুকিং, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি প্রতারণামূলক বার্তার মাধ্যমে দেশটির নাগরিক ও বাসিন্দাদের টার্গেট করছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে প্রতারকরা আগের চেয়ে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে।
এআইর মাধ্যমে তারা বিশ্বাসযোগ্য ই-মেইল, ভুয়া ওয়েবসাইট, নকল কণ্ঠস্বর ও পরিচিত প্রতিষ্ঠানের মতো বার্তা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণার সাধারণ পদ্ধতির মধ্যে রয়েছে ভুয়া হলিডে প্যাকেজ, কম দামের ফ্লাইট বা হোটেল অফার, নকল গাড়ি বীমা এবং OTP বা ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা। অনেক ক্ষেত্রে প্রতারকরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আগাম টাকা পাঠাতে প্রলুব্ধ করে। ফলে সতর্ক থাকতে দেশটির বাসিন্দাদের অনুরোধ করেছে পুলিশ।
logo-1-1740906910.png)