সৌদিতে উৎপাদন খরচ বাড়তি, বেড়েছে নানা পণ্যের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:২৮
সৌদি আরবে ২০২৬ সালের মে মাসে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ গত বছরের একই সময়ের তুলনায় ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খাতে খরচ বৃদ্ধি এবং বিভিন্ন শিল্পপণ্যের দাম বাড়ার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস।
সরকারি তথ্য অনুযায়ী, এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ম্যানুফ্যাকচারিং খাত। বিশেষ করে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য, রাসায়নিক পণ্য এবং অন্যান্য উৎপাদিত সামগ্রীর মূল্য বৃদ্ধি সামগ্রিক উৎপাদক মূল্যসূচকে বেশ প্রভাব ফেলেছে। এই সূচকের বৃদ্ধি থেকে বোঝা যায়, শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যয় আগের তুলনায় বেড়েছে।
ফলে পণ্যের দামও বেড়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, উৎপাদন খাতে খরচ বাড়লে তা ভবিষ্যতে কিছু পণ্য ও সেবার বাজারমূল্যের ওপর প্রভাব ফেলতে পারে। সৌদি আরবের শিল্প খাতের বর্তমান কার্যক্রম ও উৎপাদন ব্যয়ের পরিবর্তন পর্যবেক্ষণে এই সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
logo-1-1740906910.png)