বাহরাইনে প্রবাসী ব্যবসায়ির বিরুদ্ধে মাদকের মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২১:২৬
বাহরাইনে এক প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক কারবারি মামলা করা হয়েছে। তদন্তে অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে গাঁজা রাখার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্য কোকেনও নিজের কাছে রেখেছিলেন।
তদন্তকারীদের দাবি, তিনি বাহরাইনে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মাদক আনা-নেওয়া করা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে আরো জানা গেছে, চক্রটি মাদক সরবরাহে ‘ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করত। এ পদ্ধতিতে নির্দিষ্ট গোপন স্থানে মাদক রেখে দেওয়া হয়, পরে ক্রেতারা সেখান থেকে সংগ্রহ করেন।
এতে চক্রের সদস্যদের মধ্যে সরাসরি যোগাযোগ কম থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো সহজ হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। এশিয়ান ব্যবসায়ী কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
logo-1-1740906910.png)