Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাংলাদেশে বন্যা-ভূমিধসে মৃত্যুর ঘটনায় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের শোক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:১২

বাংলাদেশে বন্যা-ভূমিধসে মৃত্যুর ঘটনায় সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের শোক

বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের ঘটনায় সৌদি দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শোকবার্তা পাঠিয়েছেন।

বাদশাহ সালমান বাংলাদেশের রাষ্ট্রপতি, নিহতদের পরিবারবর্গ এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীরতম সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন। নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারবর্গের জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করেছেন।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে একটি শোকবার্তা পাঠিয়েছেন। যেখানে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং প্রাণ হারানো ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Logo