সৌদিতে শুরু খেজুর পাকার সময়, দুপুরে বাইরে না যাওয়ার পরামর্শ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৯:৪৭
সৌদি আরবে শুরু হয়েছে গ্রীষ্মের সবচেয়ে তীব্র গরমের সময়। যাকে বলা হয়ে থাকে জামরাত আল-কায়ধ।
জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শুরু পর্যন্ত চলে জামরাত আল-কায়ধ। প্রচণ্ড গরমের কারণে এ সময় খেজুর দ্রুত পেকে যায়। তাই স্থানীয়ভাবে এই সময়কে তাব্বাখ আল-তামর বা খেজুর পাকানোর সময় বলেও ডাকা হয়।
এ সময় গরম বাতাসের সঙ্গে তাপমাত্রা অনেক বেড়ে যায়। উপকূলীয় এলাকাগুলোতে আর্দ্রতাও বেশি থাকে, ফলে গরম আরো অস্বস্তিকর হয়ে ওঠে।
১৬ জুলাই থেকে শুরু হওয়া এই সময় কয়েক সপ্তাহ ধরে চলবে। এ সময় দেশটির বেশির ভাগ এলাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস।
এ অবস্থায় দুপুর থেকে বিকেল পর্যন্ত সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সৌদির জ্যোতির্বিদরা। পাশাপাশি শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে পর্যাপ্ত পানি ও অন্যান্য তরল পান করারও আহ্বান জানিয়েছেন তিনি। এতে হিট এক্সহসশন ও হিটস্ট্রোকের ঝুঁকি কমবে।
logo-1-1740906910.png)