Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৭ জুলাই ২০২৬

সৌদিতে উৎপাদন খরচ বাড়তি, বেড়েছে নানা পণ্যের দাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১৮:৪০

সৌদিতে উৎপাদন খরচ বাড়তি, বেড়েছে নানা পণ্যের দাম

বাহরাইন

বাহরাইনে প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের মামলা

বাহরাইনে এক প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক কারবারি মামলা করা হয়েছে। তদন্তে অভিযোগ করা হয়েছে, ওই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে গাঁজা রাখার পাশাপাশি ব্যক্তিগত ব্যবহারের জন্য কোকেনও নিজের কাছে রেখেছিলেন। তদন্তকারীদের দাবি, তিনি বাহরাইনে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মাদক আনা-নেওয়া করা একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে আরো জানা গেছে, চক্রটি মাদক সরবরাহে ‘ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করত। এ পদ্ধতিতে নির্দিষ্ট গোপন স্থানে মাদক রেখে দেওয়া হয়, পরে ক্রেতারা সেখান থেকে সংগ্রহ করেন। এতে চক্রের সদস্যদের মধ্যে সরাসরি যোগাযোগ কম থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো সহজ হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। এশিয়ান ব্যবসায়ী কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।


সৌদি আরব

সৌদিতে উৎপাদন খরচ বাড়তি, বেড়েছে নানা পণ্যের দাম 

সৌদি আরবে ২০২৬ সালের মে মাসে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ গত বছরের একই সময়ের তুলনায় ৭.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খাতে খরচ বৃদ্ধি এবং বিভিন্ন শিল্পপণ্যের দাম বাড়ার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস। সরকারি তথ্য অনুযায়ী, এই বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ম্যানুফ্যাকচারিং খাত। বিশেষ করে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য, রাসায়নিক পণ্য এবং অন্যান্য উৎপাদিত সামগ্রীর মূল্য বৃদ্ধি সামগ্রিক উৎপাদক মূল্যসূচকে বেশ প্রভাব ফেলেছে। এই সূচকের বৃদ্ধি থেকে বোঝা যায়, শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যয় আগের তুলনায় বেড়েছে। ফলে পণ্যের দামও বেড়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, উৎপাদন খাতে খরচ বাড়লে তা ভবিষ্যতে কিছু পণ্য ও সেবার বাজারমূল্যের ওপর প্রভাব ফেলতে পারে। সৌদি আরবের শিল্প খাতের বর্তমান কার্যক্রম ও উৎপাদন ব্যয়ের পরিবর্তন পর্যবেক্ষণে এই সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে গ্রীষ্মে বেড়েছে জালিয়াতি, বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ

আমিরাতে গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে অনলাইন প্রতারণার ঘটনা বাড়ছে। প্রতারকরা ভুয়া ভ্রমণ অফার, নকল হোটেল বুকিং, আকর্ষণীয় ডিসকাউন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি প্রতারণামূলক বার্তার মাধ্যমে দেশটির নাগরিক ও বাসিন্দাদের টার্গেট করছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে প্রতারকরা আগের চেয়ে আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। এআইর মাধ্যমে তারা বিশ্বাসযোগ্য ই-মেইল, ভুয়া ওয়েবসাইট, নকল কণ্ঠস্বর ও পরিচিত প্রতিষ্ঠানের মতো বার্তা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতারণার সাধারণ পদ্ধতির মধ্যে রয়েছে ভুয়া হলিডে প্যাকেজ, কম দামের ফ্লাইট বা হোটেল অফার, নকল গাড়ি বীমা এবং OTP বা ব্যক্তিগত তথ্য চুরি করার চেষ্টা। অনেক ক্ষেত্রে প্রতারকরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আগাম টাকা পাঠাতে প্রলুব্ধ করে। ফলে সতর্ক থাকতে দেশটির বাসিন্দাদের অনুরোধ করেছে পুলিশ।  


কুয়েত

কুয়েতের শুয়ুখে বড়োসড়ো অভিযান

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলিব আল-শুয়ুখ এলাকায় বড় ধরনের নিরাপত্তা ও পরিদর্শন অভিযান শুরু করেছে। অভিযানে অবৈধ ভবন, সরকারি জমি দখল, অতিরিক্ত জনসংখ্যার আবাসন, অনিরাপদ বাসস্থান, অনুমোদন ছাড়া পরিচালিত ব্যবসা এবং আবাসিক ভবনে অবৈধ বাণিজ্যিক কার্যক্রম শনাক্ত করা হয়। একই সঙ্গে আবাসন ও রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী কিছু ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, নোটিশ দেওয়া এবং আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযান চলাকালে মানবিক বিষয়ও বিবেচনায় রাখা হয়েছে। অনিরাপদ বা নিয়মবহির্ভূত ভবন থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জেলিব আল-শুয়ুখের এই অভিযান একবারের জন্য নয়; এটি দেশজুড়ে চলমান আইন প্রয়োগ কার্যক্রমের অংশ।

Logo