ওমানের ধোফার গভর্নরেটে দোকানে দোকানে জোরদার অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২৩:৩০
ওমানের ধোফার গভর্নরেটে দোকানে দোকানে অভিযান জোরদার করা হয়েছে।গ্রীষ্মের এই সময়ে পর্যটকদের ব্যাপক আগমন ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় ভোক্তাদের অধিকার সুরক্ষা, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো আইন মেনে চলছে কিনা, তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
পরিদর্শন দল বিভিন্ন বাজার, শপিং সেন্টার, দোকান ও ঐতিহ্যবাহী সুকে নিয়মিত অভিযান চালাচ্ছে। একই সঙ্গে ধোফার পৌরসভার সঙ্গে যৌথভাবে নারিকেল ও ফলের দোকান এবং গাড়ি ভাড়া প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হচ্ছে।
অভিযানে পণ্যের মান, মূল্য তালিকা, মূল্য ছাড়ের অফার এবং ভোক্তা সুরক্ষা আইন মেনে চলা হচ্ছে কিনা, তা যাচাই করা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে।
ফলে সতর্ক থাকতে হবে দেশটিতে প্রবাসী বাংলাদেশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের।
logo-1-1740906910.png)