বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি বিদেশি কর্মীদের জন্য একটি উন্নত ডিজিটাল সেবা চালু করেছে। এর মাধ্যমে কোনো বিদেশি কর্মীর বিরুদ্ধে চাকরিচ্যুতির নোটিশ জারি করা হয়, তাহলে তিনি এখন আগের তুলনায় আরো সহজে এবং দ্রুত অনলাইনে সেই নোটিশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
এই উদ্যোগটি সরকারি সেবার মান উন্নয়ন এবং সেবাকে আরো সহজ ও ডিজিটাল করার বৃহত্তর কর্মসূচির অংশ। নতুন ব্যবস্থার আওতায় কোনো কর্মীর বিরুদ্ধে চাকরি বাতিলের নোটিশ জমা দেওয়ার তারিখ থেকে ১১ কার্যদিবসের মধ্যে তিনি অনলাইনে আপিল দাখিল করতে পারবেন। সেবাটি উন্নত করার ফলে প্রশাসনিক অনুমোদনের ধাপ ২৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে। পাশাপাশি সব সরকারি চ্যানেলে সেবার তথ্য একীভূত করা হয়েছে। পুরো প্রক্রিয়াকে আরো সহজ ও স্বচ্ছ করা হয়েছে।
এর ফলে এখন একটি আপিলের নিষ্পত্তি মাত্র তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। এই উদ্যোগটি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সংস্থাটির শাসনিক দক্ষতাই বাড়াবে না, বরং প্রক্রিয়াকে সহজ করবে এবং গ্রাহকদের জন্য আরো উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই নতুন ডিজিটাল ব্যবস্থা ব্যবহারকারীদের সময় ও শ্রম সাশ্রয় করবে এবং একই সঙ্গে বাহরাইনের শ্রমবাজার ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও দক্ষ করে তুলবে।
logo-1-1740906910.png)