Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে মুদ্রাস্ফীতি, শাকসবজির দামে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০১

ওমানে মুদ্রাস্ফীতি, শাকসবজির দামে আগুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির বিরূপ প্রভাব পড়েছে ওমানের কাঁচাবাজারে। সবচেয়ে বেশি বেড়েছে শাকসবজির দাম। শাকসবজির দাম বেড়েছে ২৩ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, দেশটিতে চলতি বছরে সাত মাসে মুদ্রাস্ফীতি ২.৮ ছাড়িয়েছে। যার ফলে খাবার বিশেষ করে মাংস, ডিম, দুধ, ফল, সবজির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। চিনি, মধু আর মিষ্টি, রুটি ও শস্যদানার দামও বেড়েছে। হোটেল রেস্তোরাঁয় খরচ বেড়েছে।

তাছাড়া আসবাব ও গৃহস্থালি জিনিসপত্রের দামও বেড়েছে। তবে আশার খবর হলো মাছের দাম কমেছে। যোগাযোগ, তামাক এবং পোশাক ও জুতা বাজারে দাম গত বছরের জুনের তুলনায় অপরিবর্তিত রয়েছে। আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানি খাতের দাম খানিকটা কমেছে, যাতে খানিকটা স্বস্তি পাচ্ছেন ওমানের নাগরিক ও বাসিন্দারা। 

Logo