দুই আমিরাতি জাহাজে আঘাত, নিহত এক ভারতীয় নাবিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:০০
হরমুজ প্রণালী দিয়ে ওমানের জলসীমা অতিক্রম করার সময় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন ভারতীয় ও দুইজন ইউক্রেনের নাগরিক।
খালিজ টাইমসের খবরে জানানো হয়েছে, আহত ছয় ভারতীয় নাবিকের মধ্যে চারজনের আঘাত গুরুতর। ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকার জাহাজ দুটি হলো আল বাহিয়াহ ও মোমবাসা বি। হামলার পর উভয় জাহাজে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভারতের দূতাবাস এক বিবৃতিতে ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসা এবং নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আমিরাতের মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
logo-1-1740906910.png)