Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ডেলিভারি প্ল্যাটফর্মে নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৫৮

কুয়েতে ডেলিভারি প্ল্যাটফর্মে নতুন নিয়ম

কুয়েত সরকার অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর জন্য নতুন নীতিমালা জারি করেছে। নতুন নীতিমালায় প্ল্যাটফর্মের কমিশন, বিজ্ঞাপন ও অন্যান্য চার্জসহ মোট ফি অর্ডারের মূল্যের ১৭ শতাংশের বেশি নেওয়া যাবে না। এছাড়া প্রতি অর্ডারে সর্বোচ্চ ১ কুয়েতি দিনার ডেলিভারি ফি নির্ধারণ করা হয়েছে। কোনো ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব কর্মী বা যানবাহনে পণ্য সরবরাহ করলে প্ল্যাটফর্ম সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন নিতে পারবে এবং সে ক্ষেত্রে ডেলিভারি ফি আদায় করতে পারবে না।

পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানকে জোর করে প্ল্যাটফর্মের ডেলিভারি সেবা ব্যবহার করানো বা নিজস্ব ডেলিভারি ব্যবস্থার জন্য শাস্তি দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। ভোক্তা সুরক্ষা নিশ্চিত, সুষ্ঠু প্রতিযোগিতা বজায় রাখা এবং ডিজিটাল বাণিজ্য খাতকে নিয়ন্ত্রণে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই জারি করা নতুন নিয়ম অনুযায়ী, সব লাইসেন্সধারী ডেলিভারি প্ল্যাটফর্মকে ১ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নতুন বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নতুন বিধিমালা সরকারি গেজেটে প্রকাশের পর কার্যকর হবে।

Logo