Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ভিসা ফুরালে সৌদি না ছাড়লে ৫০ হাজার রিয়াল জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৫৭

ভিসা ফুরালে সৌদি না ছাড়লে ৫০ হাজার রিয়াল জরিমানা

সৌদি সরকার বিভিন্ন দেশের প্রবাসীদের ভিসা লঙ্ঘনের বিষয়ে কড়া বার্তা দিয়েছে। বিদেশি নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছাড়তে হবে সৌদি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে থেকে গেলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নিজ দেশে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে সৌদি সরকার অবৈধদের বিরুদ্ধে জোরদার অভিযানও শুরু করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ থেকে ৮ জুলাই পর্যন্ত দেশজুড়ে অভিযানে ১৫ হাজার ৪৩০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ৭ হাজার ৯১৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৩৭ জন এবং শ্রম আইন ভঙ্গের দায়ে ৩ হাজার ৪৮০ জন রয়েছেন।

যদিও এসব অভিযোগে আটককৃতদের সিংহভাগ ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক। তবু দেশটির ভিসা সংক্রান্ত ঘোষণার বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 

Logo