Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে মাদককাণ্ডে দুই পাকিস্তানির বিচার শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০২:৫৫

বাহরাইনে মাদককাণ্ডে দুই পাকিস্তানির বিচার শুরু

বাহরাইনের মানামায় অভিনব কায়দায় মাদক চোরাচালান করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে দুই পাকিস্তানি। এই দুই পাকিস্তানি তাদের গাড়িতে রাখা বেশ কয়েকটি মোজার ভেতর গাঁজা চোরাচালানের সাথে যুক্ত ছিল। মানামা পুলিশ জানিয়েছে, এই দুই পাকিস্তানি আগে থেকেই পুলিশের নজরদারিতে ছিল। তারা চলতি পথে রেড লাইট অমান্য করে গাড়ি টান দিলে পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে।

পুলিশ জানিয়েছে, এই দুই পাকিস্তানি বেকার হলেও তারা বাহরাইনে গাঁজা ও অন্যান্য ভয়ংকর মাদক আমদানি, সংরক্ষণ, প্রচার এবং বিক্রি করত। পরে তাদের বাড়িতে অভিযান চালিয়ে আরো মাদক উদ্ধার করা হয়।

বিচারে অভিযুক্তরা জানিয়েছে, তারা বাহরাইনজুড়ে সক্রিয় একটি মাদক চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন। জিজ্ঞাসাবাদে তারা আর্থিক লাভের উদ্দেশ্যে মাদক নিজের কাছে রাখা ও বিক্রির কথা স্বীকার করেছে। বাহরাইনে মাদক চোরাকারবারির শাস্তি মারাত্মক, ফলে মাদক থেকে দূরে থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 

Logo