Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে বেসরকারি হাসপাতালে নগদ লেনদেনে কড়াকড়ি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৯:৪২

কুয়েতে বেসরকারি হাসপাতালে নগদ লেনদেনে কড়াকড়ি

কুয়েত সরকার বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১০ কুয়েতি দিনারের বেশি নগদ অর্থ গ্রহণ নিষিদ্ধ করেছে। এখন থেকে এর বেশি বিল পরিশোধ করতে হবে অনুমোদিত ব্যাংকিং বা ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নতুন এ নির্দেশনা দেশটির সব বেসরকারি হাসপাতাল, মেডিকেল সেন্টার, ক্লিনিক, হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের লাইসেন্সধারী সব চিকিৎসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য।

নতুন নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধ করে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

১৩ জুলাই ২০২৬ থেকে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সরকারের মতে, বেসরকারি স্বাস্থ্য খাতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়ানো এবং নিয়ন্ত্রিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Logo