সৌদি আরব বাতিল করল রিক্রুটিং এজেন্সির লাইসেন্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:০৬
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রম আইন ও নিয়োগবিধি লঙ্ঘনের অভিযোগে ৫টি রিক্রুটমেন্ট অফিসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।
একই সঙ্গে গুরুতর অনিয়মের কারণে আরো ৭টি রিক্রুটমেন্ট অফিসের লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, চুক্তির শর্ত ভঙ্গ, সেবায় অবহেলা এবং শ্রম আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
তদন্ত শেষে যেসব প্রতিষ্ঠান নিয়ম মানতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যেসব অফিসের কার্যক্রম স্থগিত করা হয়েছে, তারা অনিয়ম সংশোধন করে নির্ধারিত শর্ত পূরণ না করা পর্যন্ত সেবা দিতে পারবে না।
আর যেসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে, তারা সৌদি আরবে আর রিক্রুটমেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এদিকে,মন্ত্রণালয় বলেছে, নিয়োগ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের অধিকার রক্ষা করা এবং সেবার মান উন্নত করতেই নিয়মিত তদারকি ও পরিদর্শন চালানো হচ্ছে।
ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারী যে কোনো রিক্রুটমেন্ট অফিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নাগরিক ও প্রবাসীদের কোনো রিক্রুটমেন্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নির্ধারিত সেবার মাধ্যমে জানাতে আহ্বান জানানো হয়েছে।
logo-1-1740906910.png)