Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে আবারো হামলা-পাল্টা হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৮:০২

মধ্যপ্রাচ্যে আবারো হামলা-পাল্টা হামলা

ছবি - এআই দিয়ে বানানো

টানা ২য় দিনের মতো ১৩ জুলাই মধ্যরাতে মধ্যপ্রাচ্যে ঘটেছে হামলা আর পাল্টা আক্রমণের ঘটনা। সাইরেন বেজেছে বাহরাইন, কুয়েত, ওমান ও জর্ডানে। 

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে। এ সময় লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে।

সোমবার সেন্টকম জানিয়েছে, তারা ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আর ছোট ছোট অস্ত্রসজ্জিত নৌকাসহ কয়েক ডজন লক্ষ্যে আঘাত হেনেছে।

ইরানের সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে,দেশটির খুজেস্তান, হরমোজগান, সিস্তান-বেলুচিস্তান ও মারকাজি প্রদেশে হামলা চালিয়েছে। হরমোজগান প্রদেশের জাস্ক, শিরিক, কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব এলাকায় ইরানি বাহিনীর রাডার ও সামরিক স্থাপনা আছে। এসব হামলায় ইরানে তিনজন নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, পাল্টা পদক্ষেপ হিসেবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমানে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এর মধ্যে বাহরাইনে আমেরিকান ঘাঁটিতে ড্রোন বহর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম রোয়া নিউজ, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ধোঁয়া ওড়ার ভিডিও প্রকাশ করেছে। বাহরাইনের সামরিক বাহিনীর বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, বাহরাইনের আকাশে ঢোকা ড্রোন-ক্ষেপণাস্ত্র তারা আকাশেই ধ্বংস করে দিয়েছে। কুয়েতও জানিয়েছে, দেশটির আকাশ নিরাপত্তা ব্যবস্থা ড্রোন-ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করেছে। 

১৩ জুলাই হামলার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ওপর তাদের সর্বশেষ হামলার ধারা শেষ হয়েছে। আর ইরান স্বীকার করে নিয়েছে, হামলা-পাল্টা হামলার কারণে আমেরিকার সাথে দেশটির কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা ব্যাপকভাবে বেড়ে গেছে।

Logo