কাতার সরকার সংগঠিত অপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রের অনুরোধে এক এশীয় অপরাধীকে আনুষ্ঠানিকভাবে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের মধ্যে বিচারিক সহযোগিতা এবং আন্তর্জাতিক আইনি চুক্তির আওতায় এই প্রত্যর্পণ সম্পন্ন হয়েছে।
অভিযুক্ত এশীয় হলেও তার বিস্তারিত পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে সে কী অপরাধ করেছে, তার বিস্তারিত জানানো হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করার পর তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে আমেরিকায় তার বিরুদ্ধে বিচার কার্যক্রম চালানো যায়।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, এক দেশে অপরাধ করে কাতারে পালিয়ে এলেও অপরাধ দমন স্বার্থে এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)